প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী।
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সঠিক দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হক এর প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অফিসার ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ০৫/০৬/২০২৬ খ্রিঃ দিবাগত রাত ০৩.০৫ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন ০৮ নং ওয়ার্ডস্থ গোদনাইল উত্তর শান্তিনগর
জনৈক মোঃ ইউসুফ আলী এর দোকানের সামনে পাকারাস্তার উপর অভিযান পরিচালনা করে।
১। মোঃ আবু ইউসুফ (২৯),পিতা-মৃত মোঃ সোলায়মান, মাতা,শামসুন নাহার,সাং-সৈয়দপাড়া শান্তিনগর,মধুঘর মসজিদ সংলগ্ন, ০৮ নং ওয়ার্ড,থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জকে গ্রেফতার করা হয়। একই তারিখ দিবাগত রাত ০০.৪৫ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন ১নং ওয়ার্ডের মিতালী মার্কেট সাকিনস্থ ভবন নম্বর-০১,২য় তলার দোকান নম্বর-১০৭৭ থেকে ২। মোঃ মহিন উদ্দিন (৩৮),পিতা-মৃত মনু মিয়া,মাতা-খাদেজা বেগম @ খাজিদা বেগম, সাং-লক্ষীপুর বেপারীবাড়ী, থানা-ফরিদগঞ্জ,জেলা-চাঁদপুর, বর্তমান সাং-মিতালী মার্কেট,ভবন নম্বর-০১,দোকান নম্বর-১০৭৭, থানা-সিদ্ধিরগঞ্জ,জেলা-নারায়ণগঞ্জ; ৩। মোঃ ইউসুফ @ সোহাগ (২৪),পিতা-কামাল হোসেন,মাতা-হাজেরা বেগম, সাং-পুংগাঁও মৌলভীবাড়ী, থানা-মনোহরগঞ্জ, জেলা-কুমিল্লা, বর্তমান সাং-মিতালী মার্কেট, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ৪। মোঃ শিহাব শেখ (২০), পিতা-শিপন শেখ, মাতা-নাসিমা বেগম, সাং-নরসংপুর, থানা-টঙ্গীবাড়ী, জেলা-মুন্সিগঞ্জ, বর্তমান সাং-সাহেবপাড়া পঞ্চায়েত মোড় ১০ তলা ভবন সংলগ্ন জনৈক কাশেম মিয়ার টিনশেড বাড়ীর ভাড়াটিয়া, থানা-সিদ্ধিরগঞ্জ,জেলা-নারায়ণগঞ্জ এবং দিবাগত রাত ০৩.২৫ ঘটিকায় সিদ্ধিরগঞ্জ থানাধীন হিরাঝিল ৩নং গলি মসজিদ রোড মজু মিয়ার বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে আসামি-৫। সাইদুর রহমান আওলাদ (৫২),পিতা-মৃত আলাউদ্দিন,মাতা-মৃত সাফিয়া বেগম,স্থায়ী:সাং-মুছারচর,থানা-সোনারগাঁও,জেলা:-নারায়ণগঞ্জ, বর্তমান
সাং-হিরাঝিল ৩নং গলি মসজিদের পাশে, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ৬৫ (পঁয়ষট্টি) পিস ইয়াবা ট্যাবলেট ও ১১০ (একশত দশ) পুরিয়া হেরোইন উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।