নিজস্ব প্রতিবেদক:তাছলিমা পপি।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ওয়ারেন্টভুক্ত এক আসামীসহ বিভিন্ন অপরাধের অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) রাতে উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,বন্দর থানার ২ নং মাধবপাশা এলাকার আবু তাহের মিয়ার ছেলে ওয়ারেন্টভুক্ত আসামী সাইদুল ইসলাম রবিন (২৮),নীলফামারী জেলার ডিমলা থানার রিপুজীপাড়া এলাকার মৃত সানু মিয়ার ছেলে রাসেল (২৯), একই থানার মুছাডাঙ্গা এলাকার মামেরুল মিয়ার ছেলে সবুজ (২৪) এবং একই এলাকার হাশেম মিয়ার ছেলে রবিউল (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়,গ্রেপ্তারকৃত সাইদুল ইসলাম রবিনের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট ছিল। এছাড়া গভীর রাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় অপর তিন যুবককে চোর ও ছিনতাইকারী সন্দেহে আটক করা হয়।
রোববার (২৪ মে) দুপুরে গ্রেপ্তারকৃত সাইদুলকে ওয়ারেন্ট মামলায় এবং অপর তিনজনকে পুলিশ আইনের ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।
বন্দর থানা পুলিশ জানায়,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।