1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীর উদ্দেশে ডিসি রায়হান কবিরের আহ্বান।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৪৫ বার পঠিত

প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে বলে জানিয়েছেন মো. রায়হান কবির।
শুক্রবার (২২ মে) জেলা কালেক্টরেট জামে মসজিদে জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে চাঁদাবাজি,ছিনতাই,যানজট ও জাল টাকার বিস্তার ঠেকাতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি বলেন,পবিত্র ঈদুল আযহা শান্তি,সম্প্রীতি ও ত্যাগের শিক্ষা দেয়। এই আনন্দঘন উৎসব যেন কোনো অপ্রীতিকর ঘটনায় ম্লান না হয়, সে জন্য জেলা প্রশাসন,পুলিশ, র‍্যাব ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।
জেলা প্রশাসক আরও বলেন,ঈদকে সামনে রেখে জেলায় পর্যাপ্ত সংখ্যক কোরবানির পশুর হাটের ব্যবস্থা করা হয়েছে। হাটগুলোতে চাঁদাবাজি প্রতিরোধ,নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জাল টাকা শনাক্তে নির্বাহী ম্যাজিস্ট্রেট,পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে বিশেষ মনিটরিং টিম দায়িত্ব পালন করবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ পশুর হাটগুলোতে সিসি ক্যামেরা ও জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপন করা হবে।
ঈদযাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাস ও লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথাও জানান তিনি। অতিরিক্ত ভাড়া আদায় কিংবা যাত্রী হয়রানির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন জেলা প্রশাসক।
জাল টাকার বিষয়ে সতর্ক করে মো.রায়হান কবির বলেন, “ঈদকে কেন্দ্র করে অসাধু চক্র সক্রিয় হয়ে উঠতে পারে। তাই টাকা লেনদেনের সময় সবাইকে সতর্ক থাকতে হবে। সন্দেহজনক কোনো নোট পাওয়া গেলে দ্রুত প্রশাসন বা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।”
এ সময় তিনি ঈদে গ্রামের বাড়ি যাওয়া নাগরিকদের বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে দরজা-জানালার তালা পরীক্ষা করে যাওয়ার পরামর্শ দেন। পাশাপাশি প্রতিবেশীদের অবহিত রেখে যাওয়ারও আহ্বান জানান। তিনি বলেন, পুলিশের বিশেষ টহল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।
কোরবানির বর্জ্য অপসারণ প্রসঙ্গে জেলা প্রশাসক জানান, সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোকে দ্রুত বর্জ্য অপসারণে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার জন্য তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন,গরুর চামড়া একটি মূল্যবান জাতীয় সম্পদ। তাই চামড়া সংরক্ষণ ও সরকারি নির্দেশনা মেনে যথাযথ ব্যবস্থাপনার বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
পরিশেষে জেলা প্রশাসক মো.রায়হান কবির নারায়ণগঞ্জবাসীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান এবং গুজব, অপপ্রচার বা যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা জেলা কন্ট্রোল রুমে জানানোর আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost