নারায়ণগঞ্জ, ২০ মে ২০২৬:মোঃ হোসেন হ্যাপি।
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার পুলিশের বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলম এর তত্ত্বাবধানে এবং এসআই (নিঃ) শুভংকর বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে ফতুল্লা থানাধীন সাইনবোর্ড ১নং রোড,শান্তিধারা কোবা মসজিদ সংলগ্ন এলাকায় একটি টিনশেড ঘরের সামনে থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রকি সরকার (৩১)। তিনি নওগাঁ জেলার আত্রাই থানার ব্রজপুর গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে ফতুল্লার কুতুবপুর এলাকায় অবস্থান করছিলেন।
অভিযানের সময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট (প্রায় ২.৫ গ্রাম) উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা অনুযায়ী ইয়াবা জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে,মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।