1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ খানপুরে‘ভূমিসেবা মেলা ২০২৬’উদ্বোধন,মিলছে ই-নামজারি ও খতিয়ানসহ ডিজিটাল ভূমিসেবা।

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৫৮ বার পঠিত

প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী।
জনবান্ধব ও দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জে শুরু হয়েছে‘ভূমিসেবা মেলা ২০২৬’।দেশব্যাপী আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৯ মে) নারায়ণগঞ্জের খানপুরে সদর,ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়।
মেলার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো.রায়হান কবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো.আজহারুল ইসলাম মান্নান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব),অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),অতিরিক্ত পুলিশ সুপার নারায়ণগঞ্জ, সহকারী কমিশনার (ভূমি)ফতুল্লা সার্কেলের আসাদুজ্জামান নূর, সহকারী কমিশনার (ভূমি)সিদ্ধিরগঞ্জ সার্কেলের দেবযানী কর,সেটেলমেন্ট অফিসার সদর উপজেলার মো.রুহুল আমিন,জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক মো.সিদ্দিকুর রহমান উজ্জ্বলসহ প্রশাসনের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,ভূমিসেবা গ্রহীতা ও সংশ্লিষ্ট অংশীজনরা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে,আগামী ২১ মে ২০২৬ পর্যন্ত চলবে এই ভূমিসেবা মেলা। মেলায় আগত সেবাগ্রহীতারা নামজারি,খতিয়ান উত্তোলন,ভূমি উন্নয়ন কর পরিশোধ, মৌজা ম্যাপ সংগ্রহ,জমির তথ্য যাচাইসহ বিভিন্ন ভূমিসেবা দ্রুত ও সহজভাবে গ্রহণ করতে পারবেন।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মো.রায়হান কবির বলেন, সরকার ভূমিসেবাকে আরও সহজ,স্বচ্ছ ও জনবান্ধব করতে ডিজিটাল ও অটোমেটেড ব্যবস্থাপনা চালু করেছে। এই মেলার মূল লক্ষ্য হলো মানুষের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দেওয়া এবং দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করা।
তিনি আরও বলেন,মেলায় আগত নাগরিকরা তাৎক্ষণিকভাবে ই-নামজারির আবেদন,খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহ, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং মৌজা ম্যাপ যাচাই করতে পারবেন। কোনো ধরনের হয়রানি ছাড়াই নির্ধারিত সময়ের মধ্যে সেবা প্রদান করা হবে।
জেলা প্রশাসক আরও জানান,ভূমি সংক্রান্ত যেকোনো অভিযোগ দ্রুত সমাধানের জন্য মেলায় বিশেষ হেল্প ডেস্ক চালু রাখা হয়েছে। তিনি নাগরিকদের সুরক্ষিত ভূমি ব্যবস্থাপনা ও সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনে সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।
‘ভূমিসেবা মেলা ২০২৬’ঘিরে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ দেখা গেছে। মেলার বিভিন্ন স্টলে ডিজিটাল ভূমিসেবা গ্রহণে সকাল থেকেই সেবাগ্রহীতাদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost