কক্সবাজারের টেকনাফ থানাধীন সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্রে কোস্ট গার্ডের অভিযানে ৬ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা উদ্ধার হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) ভোর রাত ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনের সদস্যরা একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালিয়ে ১ লক্ষ ২০ হাজার ইয়াবা ও ১টি বোটসহ ৬ জন পাচারকারীকে আটক করে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করে বলেন,আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান,সমুদ্রপথে ইয়াবা পাচার রোধে ভবিষ্যতেও কোস্ট গার্ডের কঠোর অভিযান অব্যাহত থাকবে।