বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাছ বিতরণ, নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরী
চট্টগ্রামের চন্দনাইশে অনুষ্ঠিত হলো মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের ২০২৫ সালের সাংগঠনিক সংলাপ। কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১২ জুলাই শনিবার দোহাজারী জামিজুরী আবদুর রহমান উচ্চ বিদ্যালয়ের হলরুমে দিনব্যাপী এই সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া, বান্দরবান ও কক্সবাজার জেলার আওতাধীন সব শাখা কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় পর্ষদের সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরী।
বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ফলজ ও বনজ গাছ বিতরণ করা হয়। সংলাপে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য কাজী নিজামুল ইসলাম, অ্যাডভোকেট মোহাম্মদ রেজোয়ান নূর সিদ্দিকী, প্রফেসর আবু তাহের, এস এম মহিবুল্লাহ, এম আশরাফুজ্জামানসহ আরও অনেকে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডাক্তার আবদুর রহমান। যৌথ সঞ্চালনায় ছিলেন মিজানুর রহমান,শাহ নেওয়াজ চৌধুরী ও শেখ মোহাম্মদ সোহেল।