চট্টগ্রাম মহানগরীর গোসাইলডাঙায় গাউছিয়া আহমদিয়া এমদাদীয়া খেদমত কমিটি আয়োজিত মাসিক তরিকত জিকির মাহফিল ও সাংগঠনিক আলোচনা সভা গত ১১ জুলাই অনুষ্ঠিত হয়। এই বিশেষ মাহফিল আঞ্জুমানে মোওাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী শাহ এমদাদীয়া চট্টগ্রাম মহানগরের বন্দর - পতেঙ্গা থানার আওতাধীন ৩৬ নং ওয়ার্ড গোসাইলডাঙা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
শাখার সভাপতি মো.ফোরকান আহম্মদ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.শাহাদাত হোসেন সানির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক মো.দেলোয়ার হোসেন তাহের, সাংগঠনিক সম্পাদক মো.সোহেল চৌধুরী, এবং দক্ষিণ রাউজান শাখার সাংবাদিক স ম জিয়াউর রহমান।
সভায় বন্দর,পতেঙ্গা,ডাবলমুরিং ও সদরঘাট থানার বিভিন্ন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ সাংগঠনিক আলোচনা করেন। পরে দারুত-তায়ালীম প্রতিনিধি মো.সৈয়দ নুর পরিচালনায় মিলাদ ও জিকির অনুষ্ঠিত হয়।