চট্টগ্রাম থেকে:-
“The Evidence is Clear: Invest in Prevention, Break the Cycle: Stop Organized Crime” — এ প্রতিপাদ্যে কক্সবাজারে উদযাপিত হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস২০২৫।
২৬ জুন (বৃহস্পতিবার) সকাল ১০টায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালী,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
র্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে ফিরে আসে।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণ,পরবর্তীতে পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
তিনি বলেন,"মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার প্রতিরোধে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। আমরা জেলাব্যাপী আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান চালাচ্ছি। মাদকের কুপ্রভাব থেকে সমাজকে মুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
এছাড়া তিনি কক্সবাজারে আরও মাদক নিরাময় কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণের কথা জানান এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিওদের মাদকবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
বক্তব্য রাখেন,অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন:পুলিশ সুপার মোঃ সাইফউদ্দীন শাহীন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম,র্যাব-১৫ এর মেজর মোঃ নাজমুল ইসলাম।ব্রিটিশ হাইকমিশনের লিঁয়াজো অফিসার এন্থনি সিম্পস্যান,বিজিবি রামু সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক মেজর নাজমুস সাকিব খান। এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার ইহসানুল ফেরদৌস।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক হুমায়ূন কবির খন্দকার।জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা,ছাত্রদের পুরস্কার বিতরণ।
অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।