বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক অর্গানাইজেশনের আওতায় সিলেট বিভাগের জন্য ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন লাভ করেছে। শনিবার (২২ জুন) কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক (দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক) মোঃ তোফাজ্জল হোসাইন তুহিন এবং সদস্য সচিব মোহাম্মদ আশরাফুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটির আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন এনামুল হক, এবং তাহির আহমদ সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন।
কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন,যুগ্ম আহ্বায়ক: শাহ ছাব্বির আলী, কাওছার আহমদ রাহাত, তুষার ইমরান, ফারুক আহমদ।যুগ্ম সদস্য সচিব: মানিক মিয়া, সাদি, মো: ইদ্রিস আলী
কার্যনির্বাহী সদস্য: মো: মঞ্জুর আলী, বিষ্ণু সরকার, রুকশানা পারভিন মতিন, রুবেল মিয়া, ফাইজুর রহমান, লুৎফুর রহমান, আল ফাহিম আজমল, নিপ্পন দাস টিটু, পাকনাহার তালুকদার পিংকি, আয়েশা আক্তার, রায়হান আহমদ সাকিব এবং ইকবাল হোসাইন সাগর।
নতুন নেতৃত্বের অধীনে সংগঠনটি সিলেট অঞ্চলে কমিউনিটি স্বাস্থ্যসেবা ও প্যারামেডিক সেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।